নতুন দিগন্ত ডিজিটাল ডেস্ক: মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই ‘হাট্টিমাটিম টিম’।...
নতুন দিগন্ত ডিজিটাল ডেস্ক: মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার
মধ্যে একটি অবশ্যই ‘হাট্টিমাটিম টিম’। তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া
দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এর চেয়ে বেশি তথ্য শতকরা ৮০ শতাংশ বাঙালির
কাছে রয়েছে কি না সন্দেহ।
আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া। রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।
তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর
রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। ১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে
বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান
রোকনুজ্জামান। সম্পূর্ণ কবিতাটি সম্প্রতি সোশ্যাল মিডিয়া মারফত পৌঁছে
গিয়েছে বহু মানুষের কাছে। তেমনই একটি পোস্টের স্ক্রিনশট রইল নীচে—
সূত্র: এবেলা
আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া। রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।
![]() |
| রোকনুজ্জামান খান |
সূত্র: এবেলা